ক্রিস্পি চিকেন উইংস
বাঙ্গালিরা বেশিরভাগি বিকেল বেলা চায়ের সাথে নাস্তা উপভোগ করতে বেশি পছন্দ করে থাকে। তাই আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ক্রিস্পি চিকেন উইংস রেসিপি যা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এটি খেতে বেশ মজাদার এবং শিশুরা খেতে বেশ পছন্দ করে। আসুন জেনে নেয়া যাক এর প্রস্তুত প্রণালী :
প্রথমেই নিয়ে নিন পরিমাণ মতো চিকেন উইংস। এক কেজিতে সাধারনত ১৪-১৮ পিস হয়ে থাকে। মূলত সাইজ এর উপর নির্ভর করে। এখন চিকেন উইংস গুলো ভাল করে ধুয়ে নিন।
এবার মেরিনেট করার পালা। চিকেন উইংস এর সাথে পরিমাণ মতো লবন সহ এক টেবিল চামচ পেঁয়াজ, রসুন এবং আদা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিন। পাশাপাশি হাফ টেবিল চামচ মরিচ গুড়া এবং হলুদ গুড়া দিয়ে মিশিয়ে নিন।
এরপর ১ টি ডিমটা ভেঙ্গে দিন। সাথে ১ টেবিল চামচ লেবুর রস চিপে দিন। ভাল করে মাখিয়ে মিশিয়ে নিন। সাথে ৪ চামচ টমেটো সস দিতে পারেন এতে করে স্বাদ আরও দ্বিগুণ হবে।
চিকেন উইংস সব মশলার সাথে ভালো করে মাখানো হয়ে গেলে ফ্রীজে আধাঘণ্টার জন্য মেরিনেট করে রেখে দিন। ৩০ মিনিট পর ফ্রীজ থেকে বের করে নিন। একটি পাত্রে ময়দার গুড়ো নিয়ে নিন। এতে সামান্য লবন মিশিয়ে নিন।
এবার চিকেন উইংস পিছ নিয়ে ময়দায় গড়িয়ে গরম ডুবো তেলে ভাজুন। মচমচে হয়ে আসলে নামিয়ে ফেলুন। ব্যাস এভাবেই তৈরি করে ফেলুন বিকেলের নাস্তার জন্য মজাদার এবং ক্রিস্পি চিকেন উইংস।
প্রীতি / প্রীতি
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?