ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কাসেমিরোকে যেতে দিতে চাননি সতীর্থের প্রেমিকাও


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৮-২০২২ দুপুর ৩:৩৫

কাসেমিরোর আকস্মিক রিয়াল মাদ্রিদ ছাড়ার খবরে বিষণ্ণ ক্লাবটির সমর্থকরা। স্প্যানিশ চ্যাম্পিয়নরা এই মিডফিল্ডারকে ছাড়তে খুব একটা অনীহা জানায়নি, তবে কোচ কার্লো অ্যানচেলোত্তিও এই ‘মিডফিল্ড জেনারেলের’ প্রস্থানে নাখোশ। সরাসরি না বললেও সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে আকার-ইঙ্গিতে সেটা বুঝিয়ে দিয়েছেন এই ইতালিয়ান। কাসেমিরোর বিদায়ে অনেকের মতো ব্যথিত তার ক্লাব সতীর্থ ফেদে ভালভার্দের প্রেমিকাও।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, কাসেমিরোকে ক্লাবে থেকে যেতে অনুরোধ করেছিলেন রিয়াল মাদ্রিদের উরুগুইয়ান মিডফিল্ডার ভালভার্দের প্রেয়সী মিনা বনিনো। ফাঁস হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটে দেখা যায়, বনিনো স্প্যানিশ ভাষায় কাসেমিরোকে বলছেন, ‘হিল দে মিয়ের্দা’ (যেও না)।

এদিকে প্রায় ৬৭৩ কোটি টাকা খরচ করে রিয়ালের মধ্যমাঠের প্রাণভোমরা কাসেমিরোকে দলে টেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নতুনব কোচ এরিক টেন হাগের অধীনে টানা দুই হারে মৌসুম শুরু করা ইউনাইটেড ছন্দে ফেরার জোর প্রচেষ্টা চালাচ্ছে। ইউনাইটেডের টালমাটাল মধ্যমাঠে পাঁচবারের চ্যাম্পিয়ন্স লীগজয়ী কাসেমিরো কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনতে পারবেন বলেই ইউনাইটেড কর্তৃপক্ষের বিশ্বাস।

২০১৩ সয়ালে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো থেকে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন কাসেমিরো। ক্লাবটির হয়ে গত ৯ মৌসুমে ৩৩৬ ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে ক্লাবটির হয়ে সম্ভাব্য সবকিছুই জিতেছেন। মাদ্রিদের জার্সিতে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ৩টি উয়েফা সুপার কাপ, ৩টি লা লিগা, ১টি কোপা দেল রে এবং ৩টি স্প্যানিশ সুপার কাপ শিরোপা উঁচিয়ে ধরেছেন তিনি।

কাসেমিরোর ব্যাপারে মাদ্রিদের সঙ্গে চুক্তির খবর ম্যানচেস্টার ইউনাইটেড এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে। তার সঙ্গে কথাবার্তা, মেডিক্যাল এবং যুক্তরাজ্যের ভিসা পাওয়ার প্রক্রিয়া শেষ হলেই দলবদল সম্পন্ন হবে বলে জানিয়েছে ক্লাবটি।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে