ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল সোনালী ব্যাংক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৮-২০২২ দুপুর ৪:৩৯

সোনালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ব্যাংকের বীর মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের (অবসরপ্রাপ্ত) সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মুরশেদুল কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সি য়া বিনতে আলী, সম্মাননা অনুষ্ঠানের আহ্বায়ক ও জেনারেল ম্যানেজার মো. রেজাউল করিমসহ ব্যাংকের জেনারেল ম্যানেজার, নির্বাহী ও সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধারা।

সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান বলেন, সোনালী ব্যাংকে প্রায় হাজারের মতো মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারী ছিলেন, যা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে নেই। জাতির এই সূর্য সন্তানেরা সোনালী ব্যাংককে এগিয়ে নিতে সবসময় পাশে থেকেছেন। তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ আজ জাতির পিতার শোক দিবসের আলোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হলো।

তিনি বলেন, জাতির পিতার নিজেই এই সোনালী ব্যাংকের নামকরণ করেন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সোনালী ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীদের এগিয়ে আসতে আহ্বান জানান। যাতে ক্ষুধা, দারিদ্রমুক্ত, শোষণহীন ও গতিশীল অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করা যায়।

তিনি আরো বলেন, সোনালী ব্যাংকে তাঁর সময়কালে ব্যাংকটিকে একটি আধুনিক ও গতিশীল ব্যাংক হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান। আজ ৩৯৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মানিত করতে পারায় তিনি নিজেকেও ভাগ্যবান মনে করেন। এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫আগস্ট নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

প্রীতি / প্রীতি

পুঁজিবাজারে আতঙ্ক সৃষ্টি করে বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পাচ্ছেন ছেলে-মেয়ে

নতুন আমদানি নীতি চালু করলো সরকার

রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জয় মুন্সিগঞ্জের রাজনের

১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা

সিটি ব্যাংকের পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার

সোনার ভরি ছাড়াল দুই লাখ ৪৭ হাজার টাকা

চট্টগ্রাম বন্দরের ৪৪২ কনটেইনার পণ্য উঠছে ই-নিলামে

নতুন সরকারের অগ্রগতি ও অবনতির ৩১ সূচক

পূর্ণাঙ্গ পর্ষদ ছাড়াই চলছে ইসলামী ব্যাংক, ক্ষুব্ধ গ্রাহকরা

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী

সরকারের ৬ মাস : ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা

পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী