ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬

যুবকের স্বপ্নভঙ্গ, দেড় শতাধিক পেঁপে গাছ কর্তন


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২২ বিকাল ৫:৩

সবজি বাগানে ছাগল যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে রাগে-ক্ষোভে নিমিষেই দেড় শতাধিক পেঁপে গাছ কেটে ফেলেছেন ছাগলের মালিক শাহিদা বেগম। শুধু তাই নয়, পেঁপে বাগানে সহযোগী ফসল ৬০-৭০টি কলা গাছও উঠিয়ে ফেলছেন ওই নারী। এতে প্রায় লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন কৃষি উদ্যোক্তা সাগর আকন্দ (২৭) নামে এক যুবক। শনিবার (২০ আগস্ট) সকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পৌর শহরের পশ্চিম ভূঞাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সাগর লাল মিয়া আকন্দের ছেলে এবং অভিযুক্ত প্রতিবেশী ওই নারী শাহিদা বেগম ইটল তরফদারের স্ত্রী। এ ঘটনায় ভুক্তভোগী সাগর আকন্দের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে কেটে ফেলা পেঁপে বাগান সরেজমিন পরিদর্শন করেছেন ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষি উদ্যোক্তা সাগর আকন্দ বলেন, প্রতিবেশী ওই নারীর ছাগল প্রায়ই সবজি বাগানে প্রবেশ করত এবং বিভিন্ন গাছের চারা খেয়ে ফেলত। এ নিয়ে তাকে একাধিকবার জানানো হয়। কিন্তু তিনি ক্ষিপ্ত হয়ে সবজি বাগানের পাশেই ছাগল চরাতেন। শনিবার সকালে ছাগল বাগানে প্রবেশ করে এবং বেশ কয়েকটি পেঁপে, কলা ও বেগুন গাছ নষ্ট করে ফেলে। 

তিনি আরো বলেন, পরে ছাগল বাগান থেকে ধরে খোয়াড়ে দেয়ার কথা বলামাত্রই ওই নারী ক্ষিপ্ত হয়ে আমার চোখের সামনেই পেঁপে ও কলা গাছগুলো কেটে ফেলেন এবং বাধা দিতে গেলে আমাকে দা দিয়ে কোপাতে আসেন। আমি ভয়ে সরে যাই। পরে আমার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে চলে যান।

সাগরের বাবা লাল মিয়া আকন্দ জানান, আমার ছেলে নারায়ণগঞ্জের একটি জাহাজ কোম্পানিতে চাকরি করত। করোনাকালে তার চাকরি চলে যায়। পরে বাড়িতে এসে দীর্ঘদিন বেকার ছিল। পরবর্তীতে স্থানীয় মহিলা জনসংস্থা সবজি ব্যাংক থেকে ৬০ হাজার টাকা ওর মা সাজেদা খাতুনের নামে ঋণ নিয়ে ২৫ শতাংশ জমি লিজ নিয়ে সবজি বাগান করে। গাছগুলো কেটে ফেলায় ছেলেটি মানসিকভাবে ভেঙে পড়েছে। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু বিচার চাই।

স্থানীয়রা জানান, কৃষি উদ্যোক্তা ছেলেটির বাবা অটোভ্যানচালক। দরিদ্র পরিবার। করোনাকালে চাকরি হারিয়ে বাড়িতে বেকার হয়ে বসেছিল। ইউটিউবে পেঁপে চাষে অনেকের সাফল্য দেখে অন্যের ২৫ শতাংশ জমি প্রতি বছর ৫ হাজার টাকায় লিজ নিয়ে শাহী জাতের পেঁপে ও স্থানীয় জাতের কলাসহ বিভিন্ন সবজি চাষাবাদ শুরু করে। 

আরো জানান, চাকরি না পেয়ে বেকারত্ব থেকে মুক্তি পেতে কৃষি উদ্যোক্তা হন তিনি। সেই থেকেই উৎপাদিত সবজি হাট-বাজারে বিক্রি করে সংসার চালিয়ে আসছিল সাগর। সকালে তার সবজি বাগানে  প্রতিবেশী এক নারীর ছাগল প্রবেশ করলে সে বাধা দেয়। পরে ওই নারী ক্ষিপ্ত হয়ে ক্ষোভে পেঁপে গাছ কেটে ফেলেন ও রোপণ করা কলা গাছ নষ্ট করে ফেলায় একেবারেই নিঃস্ব হয়ে গেল ছেলেটি। এমন ঘটনা অত্তান্ত দুঃখজনক।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, মৌখিকভাবে জানানোর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টির তদন্ত প্রক্রিয়াধীন। 

এ প্রসঙ্গে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. হুমায়ূন কবির জানান, বিষয়টি শুনেছি। সরেজমিন গিয়ে প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

অবশেষে সন্তানকে খুঁজে পেলেন আলেয়া বেওয়া

গ্রামীণ ঐতিহ্য পলো দিয়ে মাছ শিকার এখন শুধুই স্মৃতি

এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাউফলে জাতীয় পতাকা হাতে জামায়াতের ‘আগ্রাসী’ মিছিল: উত্তপ্ত বাউফল

কেশবপুরের এমপি অধ্যাপক মোক্তার আলীকে সামাজিক সংবর্ধনা

আশুলিয়ায় মান‌বিক ডাক্তা‌রের গাড়ি পোড়া‌লো আ.লীগ নেতা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

১২টি গ্রামের হাজার হাজার জনগনের দুর্ভোগ চরমে

অন্তঃসত্ত্বার পেটে লাথি, মৃত সন্তান প্রসব

ঢাকা ফেরা মানুষের ভিড় মহাখালীতে

পকেট ভারী না করলে ভবদহের সমস্যার সমাধান এতদিনে হয়ে যেতঃ বিদ্যুৎ প্রতিমন্ত্রী

তানোরের প্রতিটি আম গাছে আমে ভরপুর