রিজার্ভ কমে যাওয়ায় বিপাকে ভুটান
বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় ভুটান যাত্রীবাহী যানবাহন, ভারি আর্থমুভিং মেশিন এবং কৃষি যন্ত্রপাতি ব্যতিত সমস্ত যানবাহন আমদানি নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে। সরকারি বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।
ভুটানের জনসংখ্যা ৮ লাখেরও কম। রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে বিশ্বের বাকি দেশগুলোর মতো বিপাকে পড়েছে ভুটানও। তেল ও শস্যের দাম বেড়ে গেছে। এছাড়া মহামারী করোনাভাইরাসের নেতিবাচক প্রভাবও পড়েছে দেশটির অর্থনীতিতে। করোনার কারণে ভুটানে দুই বছর ধরে বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ ছিল।
ভুটানের রাজকীয় অর্থ বিষয়ক সংস্থা গত মাসে জানায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালের ডিসেম্বরের শেষে ছিল ৯৭০ মিলিয়ন ডলার। একই বছরের এপ্রিলে তার ছিল ১.৪৬ বিলিয়ন ডলার।
মূলত যানবাহন আমদানির কারণেই রিজার্ভ কমেছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির অর্থ মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তিতে বলেছে, ১.৫ মিলিয়ন গুলট্রাম (২০ হাজার ডলার) এর কম দামের ইউটিলিটি যানবাহন আমদানির অনুমতি দেওয়া হবে। পর্যটনের ব্যবহার এবং প্রচারের জন্য মূলত এ আমদানিতে ছাড় দেওয়া হবে।
প্রীতি / প্রীতি
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি