ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চীনের যুদ্ধবিমানের তাইওয়ান প্রণালির মধ্যরেখা লঙ্ঘন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২১-৮-২০২২ সকাল ৯:১৬

চীনের সামরিক হুমকি উপেক্ষা করে সম্প্রতি তাইওয়ান সফরে করেছেন মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। এরপর থেকে চীন ও তাইওয়ানের মধ্যকার উত্তেজনা আরো বেড়েছে।

শনিবার (২০ আগস্ট) তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, গত ২৪ ঘণ্টায় চীনের আটটি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা লঙ্ঘন করেছে। এগুলোর মধ্যে রয়েছে চারটি জেএইচ-৭। বাকিগুলোর মধ্যে দুটি সুখোই-৩০ এবং দুটি জে-১১ যুদ্ধবিমানও রয়েছে।

ঘোষিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। এদিকে চীনের যুদ্ধবিমান এবং রণতরীর ভয়ে তাইওয়ান প্রণালীতে বাণিজ্যিক বিমান এবং নৌ চলাচল বর্তমানে বন্ধ রয়েছে।

তাইওয়ানের দাবি, তাইওয়ান প্রণালীতে মোতায়েন পাঁচটি চীনে যুদ্ধ জাহাজ এবং ২১টি যুদ্ধবিমানের গতিবিধি তাদের নজরে রয়েছে।

চীনা বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী ‘স্টেলথ এয়ার সুপিরিওরিটি ফাইটার’ জে-২০ যুদ্ধবিমানও তাইওয়ান প্রণালীতে মোতায়েন করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ। তার মোকাবিলায় যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-১৬ভি মোতায়েন করেছে তাইওয়ানও।

চীনা নৌ বাহিনীর পক্ষ থেকে তাইওয়ান প্রণালীতে মোতায়েন করা যুদ্ধ জাহাজগুলোর মধ্যে রয়েছে ‘অ্যাম্ফিবিয়ান ল্যান্ডিং ভেহিকল’ও। যুদ্ধ পরিস্থিতিতে ‘দ্বীপরাষ্ট্র’ তাইওয়ানে দ্রুত সেনা অবতরণের উদ্দেশ্যেই এই পরিকল্পনা করা হয়েছে বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকদের একাংশ।

জামান / জামান

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর