ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩২


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২১-৮-২০২২ সকাল ৯:২৩

তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো আগে ঘটা একটি দুর্ঘটনার পর উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মীদের ওপর আছড়ে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে।

রোববার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি। এতে বলা হয়েছে, শনিবার (২০ আগস্ট) সকালে গাজিয়ানটেপের কাছে একটি সড়ক দুর্ঘটনাস্থলে একটি বাস ধাক্কা দেয়। এতে ১৬ জন নিহত এবং ২১ জন আহত হয়।

এর কয়েক ঘণ্টা পরে মারদিন থেকে ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে একটি ট্রাক মানুষের ভিড়ের ওপর উঠে গেলে আরও ১৬ জন নিহত হয়। এখানে নিহতরা জরুরি বিভাগের কর্মী বলে জানা গেছে। তবে উভয় ঘটনার মধ্যে কোনো সংশ্লিষ্টতা আছে কি না তা জানা যায়নি।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা বলেছেন, দ্বিতীয় দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ গাজিয়ানটেপ থেকে আঞ্চলিক গভর্নর দাভুত গুল বলেছেন, পূর্বের দুর্ঘটনাস্থলে একটি বাস আঘাত হানলে জরুরি কর্মী ও সাংবাদিকসহ ১৬ জন মারা যান। আরও ২০ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

গাজিয়ানটেপের পূর্বের সড়কে দুর্ঘটনাস্থল থেকে গুল বলেন, ‘আজ সকালে একটি যাত্রীবাহী বাস এখানে দুর্ঘটনার কবলে পড়ে।’

তিনি আরও বলেন, ‘যখন ফায়ার ব্রিগেড, মেডিকেল টিম এবং অন্যান্য সহকর্মীরা দুর্ঘটনার উদ্ধার তৎপরতা চালাচ্ছিল, ঠিক তখনই আরেকটি বাস তার ঠিক ২০০ মিটার পেছনে ধাক্কা দেয়। দ্বিতীয় বাসটি এই স্থানে পিছলে যায় এবং দমকলকর্মী ও আহত ব্যক্তিদের চাপা দেয়।’

জামান / জামান

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর