ভারতের বিভিন্ন রাজ্যে বন্যা ও ভূমিধসে ৩৩ জনের মৃত্যু
ভারতের হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তরাখণ্ডসহ বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা এবং ভূমিধসে শনিবার ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
হিমাচল প্রদেশের ডেপুটি কমিশনার অরিন্দম চৌধুরীর বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, একই পরিবারের আট সদস্যসহ রাজ্য জুড়ে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। রাজ্য জুড়ে বৃষ্টি-সম্পর্কিত ঘটনায় ১০ জন আহত এবং ছয়জন নিখোঁজ রয়েছে
আরেক রাজ্য উত্তরাখণ্ডে ধারাবাহিক বৃষ্টিপাতে চারজন নিহত এবং ১০ জন নিখোঁজ হয়েছেন। বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং রাস্তাঘাট ও সেতু ডুবে গেছে। বেশ কয়েকটি গ্রাম থেকে কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
ওড়িশা, যা ইতিমধ্যেই বন্যার কবলে পড়েছে এবং ৫০০টিরও বেশি গ্রামে পানিতে ডুবে আছে। প্রায় সাড়ে ৪ লাখ মানুষ এই রাজ্যে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন। কর্মকর্তারা চারজনের মৃত্যুর খবর জানিয়েছেন। রাজ্য সরকার ময়ূরভঞ্জ, কেন্দ্রপাড়া এবং বালাসোর সহ বেশ কয়েকটি জেলায় উদ্ধার ও ত্রাণ দল মোতায়েন করেছে। প্লাবিত মহানদীতে শনিবার প্রবল স্রোতে একটি নৌকা ভেসে গেলে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।
ভারী বৃষ্টিতে ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জেলায় বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে এবং নিচু এলাকা তলিয়ে গেছে। পশ্চিম সিংভূমে মাটির দেয়াল ধসে পড়ে একজন নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও, রামগড় জেলার স্ফীত নলকারি নদীতে ডুবে মারা গেছে দুইজন। এদিকে দেশটির আবহাওয়া অফিস রোববার পশ্চিম মধ্যপ্রদেশে এবং সোমবার পূর্ব রাজস্থানে অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
প্রীতি / প্রীতি
সিরিয়ায় ইসরায়েলের হামলার পর বলল তুরস্ক— আমরা নেতানিয়াহুর ফাঁদে পা দেব না
ইরানের সঙ্গে ব্যবসা করা দেশকেও কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের
কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে
নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প
ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু
শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত
তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’
ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার
হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা
বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত