আখাউড়ায় ইমিগ্রেশন সিল জাল করে ভারতে প্রবেশের সময় আটক ২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ইমিগ্রেশনের সিলমোহর জাল করে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে।আজ রোববার (২১ আগস্ট) সকালে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ স্বপন দাস বিষয়টি জানিয়েছেন।
আটককৃতরা হলেন- যশোরের কেশবপুর থানার ধোনাই মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) এবং মনিরামপুর থানার জমশের আলীর ছেলে শফিকুল ইসলাম (৩০)। পরে জিজ্ঞাসাবাদ শেষে গভীর রাতে তাদের আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্বপন দাস জানান, ওই দুই যুবক গত ২৬ জুলাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেখানকার ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হওয়ায় তাদের পাসপোর্টে ‘অফলোড’ সিলমোহর দিয়ে ফিরিয়ে দেয়। পরে তারা শনিবার সন্ধ্যায় আখাউড়া ইমিগ্রেশন বন্ধ হয়ে যাওয়ার পর পাসপোর্টে ইমিগ্রেশনের জাল সিলমোহর দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এরপর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে।
আখাউড়া থানা সূত্র জানায়, আটককৃত দুজনের নামে নিয়মিত মামলা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied