২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত মামুন মৃধার স্মরণে দশমিনার আলীপুরায় শ্রদ্ধা
নিহত মামুনের বৃদ্ধ পিতা মোতালেব মৃধার একটাই দাবি, তার নিরাপরাধ ছেলেকে ২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলায় হত্যা করেছে, সেই অপশক্তি সকল সন্ত্রাসীর ফাঁসি চাই। ১৮ বছর ধরে আমার পরিবার অপেক্ষা করছি বিচার পাওয়ার আশায়। বুকের মধ্যে শোকের পাথর নিয়ে জীবন পার করছি। কথাগুলো অশ্রুসজল কণ্ঠে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও পটুয়াখালী-৩ আসনের গলাচিপা-দশমিনা নির্বাচনী এলাকার জনপ্রিয়, সৎ, নির্লোভ সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি)-সহ জেলার দুই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলেন তিনি।
প্রয়াত মামুন মৃধার নিজ বাড়িতে জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ, দশমিনা-গলাচিপার শীর্ষ নেতৃবৃন্দসহ গলাচিপা উপজেলার জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান মু. শাহীন শাহ, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম হাওলাদার, হাজী মজিবুর রহমান, আজিজুর রহমান বাবুলসহ এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা, মামুন মৃধার কবরে ফুলের শ্রদ্ধা দিয়ে ২১ আগস্টের নির্মম ঘটনার বিষয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মামুন মৃধার পিতাসহ পরিবারের প্রতিনিধিরা, জেলা নেতৃবৃন্দ, দশমিনা ও গলাচিপা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ উপস্থিত সকলের প্রতি কৃজ্ঞাতা প্রকাশ করে।
উল্লেখ্য, ২০০৫ সাল থেকে আওয়ামী লীগের সংসদ সদস্যগণ এবং রাজনৈতিকভাবে দিবসটি শ্রদ্ধার সাথে পালন করে। এছাড়াও সন্ধ্যা ৭টায় গলাচিপা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অধ্যাপক সন্তোষ দের সভাপতিত্বে দোয়া-মোনাযাত ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধ গোলাম মোস্তফা টিটোসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
এমএসএম / জামান
গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে গণমাধ্যম-সুশীল সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ টাকা আত্মসাৎ আত্মগোপনে পিতা পুএ
বিলাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে সেনা জোন
মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু
দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন
পটুয়াখালীতে জলাবদ্ধতায় নাকাল পৌর শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা,
শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম