ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২১-৮-২০২২ দুপুর ৪:১
দিনাজপুরের বিরামপুর উপজেলা আ’লীগের আয়োজনে ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের ঘাটপাড় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শীবেশ চন্দ্র কুণ্ডুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
 
উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, মুকুন্দপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মমিনুল হক, বিনাইল ইউনিয়ন আ’লীগের সভাপতি করিম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী, যুবলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোয়াইব মণ্ডল প্রমুখ।
 
আলোচনা সভা শেষে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত