খালিয়াজুরীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা
দৈনিক সকালের সময় পত্রিকায় প্রকাশিত সংবাদের পর নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে এক মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ড্রেজার ও এর সাথে থাকা সরঞ্জামাদি জব্দ করা হয়।
রবিবার (২১ আগষ্ট) বিকাল ৩টায় উপজেলার ধনু নদীর গাজীপুর ইউনিয়নের পাচহাট সীমান্তে এই অভিমান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন খন্দকার।
আটককৃত ব্যক্তির মধ্যে মো. জুলহাস মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত ড্রেজার স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের তত্ত্বাবধানে রাখা হয়।খালিয়াজুরী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন খন্দকার জানান, দীর্ঘদিন ধরেই একটা অসাধু মহল অবৈধভাবে পাচহাট গ্রামের সামনে ধনু নদীতে অবৈধ বালু উত্তোলন করে যাচ্ছে, যার ফলে আসেপাশের গ্রাম হুমকির মুখে। তাই গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ভ্রাম্যমাণ আদালত ধনু নদীতে অভিযানে নামে।
এমএসএম / এমএসএম
মান্দায় ধান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
টাঙ্গাইলে ডাল-পালা ছাঁটাইয়ের নামে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ
পুঁটি মাছ ঘিরে নাসিরনগরের জেলে পাড়ায় কর্মযজ্ঞ, ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে শত মানুষের জীবিকা
‘সব সচিব নিয়ম মানলে আমিও আসব’: টুঙ্গিপাড়ায় ইউপি সচিবের বক্তব্য নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
জিয়ানগরে ৫২ বছর অবৈধ দখলে থাকা সম্পত্তি উদ্ধার করলেন ইউএনও
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিরাপ উদ্ধার
মান্দায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য
গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার
বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত
Link Copied