বিশ্বে করোনায় আরো ৯০৮ মৃত্যু, শনাক্ত ৫ লাখ ৫১ হাজার
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৯০৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫১ হাজার ২৮৮ জন। এছাড়া এক দিনে সুস্থ হয়েছেন ৭ লাখ ৩ হাজার ৬৫৭ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৭১ হাজার ৯৩১ জনে।
মহামারীর শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৯ লাখ ১ হাজার ৬৬৯ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৭ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৯৪১ জন। সোমবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ২ লাখ ৪২ হাজার ৭৯০ জনের। এসময়ে দেশটিতে মারা গেছেন ২৬৩ জন। গত ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৯ হাজার ২৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৫৩ লাখ ৪৫ হাজার ৮৫৮ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৬৫ হাজার ৫৬৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৯ কোটি ৭ লাখ ৮২ হাজার ৮ জন।
এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ২৭ জন, দক্ষিণ কোরিয়ায় ৬৪ জন, ইতালিতে ৬৩ জন, রাশিয়ায় ৬৪ জন, অস্ট্রেলিয়ায় ৩৬ জন, ইরানে ৫৫ জন এবং মেক্সিকোতে ৬৯ জন মারা গেছেন।
এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও রোগী শনাক্ত হয়েছে ১৭৩ জন।
জামান / জামান
সিরিয়ায় ইসরায়েলের হামলার পর বলল তুরস্ক— আমরা নেতানিয়াহুর ফাঁদে পা দেব না
ইরানের সঙ্গে ব্যবসা করা দেশকেও কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের
কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে
নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প
ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু
শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত
তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’
ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার
হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা
বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত