ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাত ৮টার পর দোকান খোলা রাখায় জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২-৮-২০২২ দুপুর ১১:৫৪
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধে রাঙ্গুনিয়ায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এতে ৫ দোকানিকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৬টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
 
রোববার (২১ আগস্ট) রাত ৮টা ৩০ মিনিট থেকে ১০টা পর্যন্ত উপজেলার কয়েকটি বাজারে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদুল আলম। এ অভিযানে সহযোগিতা করে থানা পুলিশ ও পল্লী বিদ্যুতের টিম।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শান্তিরহাট এলাকার ইউনিয়ন ইলেক্ট্রনিক্সকে ২ হাজার, রিয়াদ এন্টারপ্রাইজকে ২ হাজার, পোরসভার ১ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও এলাকার বিসমিল্লাহ স্টোরকে ৩ হাজার, নূরজাহান স্টোরকে ২ হাজার, রোয়াজারহাট বাজারের মক্কা ইলেক্ট্রনিক্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৬টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদুল আলম বলেন, উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ৫টি মামলায় ১৯ হাজার টাকা জরিমানা এবং ৬টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক

ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার

কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক

হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি

কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা

লাকসামে তিন -শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত মকবুল গ্রেফতার

নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স

লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

সিংড়ায় ১৯৮১ সালে খননকৃত গ্যাসকুপ, রাতারাতি বন্ধ, হাজারো প্রশ্ন!

মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হবেঃ ত্রাণ প্রতিমন্ত্রী