মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মর্জিনা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিহত মর্জিনা আক্তারের স্বামী গুরুতর আহত হয়েছেন। রোববার (৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুরান গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মর্জিনা আক্তার উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ভালকুটিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার ওসি মো. রিয়াজউদ্দিন আহমেদ বলেন, রোববার সকালে মর্জিনা আক্তার জরুরি কাজে স্বামীর সাথে মোটরসাইকেলযোগে মানিকগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলের পেছন থেকে মর্জিনা রাস্তায় পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তিনি আরো জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied