সরকারি আব্দুর রাজ্জাক কলেজের ‘কন্যা সাহসিকা’ ওয়াশ ব্লক উদ্বোধন
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সরকারি আব্দুর রাজ্জাক কলেজে ‘কন্যা সাহসিকা’ নামে নবনির্মিত আধুনিক ওয়াশ ব্লক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ব্লকটির উদ্বোধন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।
এ সময় ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান, সরকারি আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ মো. জহির উল্লাহসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, বয়ঃসন্ধিকালে আমাদের কন্যা কিশোরীরা যখন স্কুলে আসে, তখন মাসের একটি বিশেষ সময় স্কুলে এসে তারা বিব্রতবোধ করে। এ সময়টাতে ওরা যাতে সুস্থ ও সুন্দরভাবে অতিবাহিত করতে পারে সেজন্য আমরা একটি ওয়াশ ব্লক নির্মাণ করেছি। এর নাম দেয়া হয়েছে ‘কন্যা সাহসিকা’।
তিসি আরো বলেন, ওয়াশ ব্লকের পাশেই একটি বিশ্রামাগার, একটি ছোট লাইব্রেরি রয়েছে। হাত-মুখ ধোয়ার ব্যবস্থা ও টয়লেটও রয়েছে। কিশোরীদের জন্য যেসব জিনিসগুলো প্রয়োজন আমরা সব ব্যবস্থা করে দিয়েছি।
এ সময় কয়েকজন শিক্ষার্থী বলেন, আগে স্কুলে এ ধরনের ব্যবস্থা ছিল না। আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ও মনোরম পরিবেশের ওয়াশ ব্লক পেয়ে আমরা খুশি।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের