শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : সৈয়দ জাবেদ হোসেন
নরসিংদীর পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন বলেছেন, ২১ আগস্ট বোমা মেরে নেতৃবৃন্দকে হত্যা করে দেশকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল একটি চক্র। সেই বর্বরোচিত বোমা হামলায় অপুরণীয় ক্ষতি হয়, যা কোনোদিন পূরণ করা সম্ভব নয়। আজও সেই দিনের ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগের ভেতরে প্রবেশ করে দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চাচ্ছে। তাই আজ আমরা ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের জাল নষ্ট করে দেব।
তিনি বলেন, এই দেশ যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, এমন সময় সেই রাজাকার বাহিনীর সদস্যরা পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে সরকারের নামে বিভিন্ন গুজব ছড়ানোর চেষ্টা করছে। তাই আমরা আজ ঐক্যবদ্ধ হয়ে তাদের রুখে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনেও দলকে ক্ষমতায় আনার জন্য নৌকা প্রতীকের পক্ষে কাজ করে যাব।
তিনি রোববার বিকেলে ঘোড়াশাল পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শরীফুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম শফি, বঙ্গবন্ধু পরিষদ পলাশ উপজেলা শাখার সভাপতি দীনেশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি আমীর হোসেন ভূঁইয়া, বর্তমান সভাপতি আমিনুল হক ভূঁইয়া, পৌর যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লা, পৌর ওলামা লীগের সভাপতি মতিউর রহমানসহ অনেকে।
আলোচনা সভা শেষে ১৫ আগস্ট, ১৭ আগস্ট ও ২১ আগস্টে বোমা হামলায় নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার
না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল
আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
আত্রাই নদী থেকে অবিবাহিত মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার
মৌলভীবাজারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান