ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৫-১-২০২৬ বিকাল ৫:৭

মাদারীপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ককটেল, রামদা, চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (রাত) প্রায় ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মাদারীপুর সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সারোয়ার ও ক্যাপ্টেন মোনায়েম শারজিলের নেতৃত্বে অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর একটি দল।
সেনা সূত্র জানায়, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে বড়মেহের গ্রামের ইদ্রিস হাওলাদার তার নিজ বাড়ির বাগান ও আশপাশের এলাকায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মজুদ রেখেছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইদ্রিস হাওলাদার ও তার সহযোগীরা পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ৪০টি ককটেল, ৯৪টি বল্লম, ৩৩টি ঢাল, ৪টি চাপাতি, ৩টি রামদা ও ২টি চাইনিজ কুড়ালসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানাকে অবহিত করা হয়েছে। পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান সেনাবাহিনীর কর্মকর্তারা।

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?