ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আত্রাই পুলিশের অভিযানে মান্দা থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ ২ যুবক গ্রেপ্তার


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ২৫-১-২০২৬ বিকাল ৭:৯

নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চুরি হওয়া মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার শুকটিগাছা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। ​আটককৃতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ জুতপাড়া গ্রামের মো. আব্দুল কালামের ছেলে লিটন (২৩), একই উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ কদমতলী গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে তন্ময় (১৯)
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে মান্দা উপজেলার চকশৈল্যা বাজার এলাকা থেকে একটি লাল-কালো রঙের ‘বাজাজ ডিসকভার ১২৫ সিসি’ মোটরসাইকেল চুরি হয়। চুরির পর অভিযুক্তরা মোটরসাইকেলটি বিক্রির উদ্দেশ্যে আত্রাই উপজেলার শুকটিগাছা বাজারে নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ ওই দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করে।
​বর্তমানে আসামিরা এবং উদ্ধারকৃত মোটরসাইকেলটি আত্রাই থানা হেফাজতে রয়েছে। এই চুরির ঘটনায় মান্দা থানায় ইতিমধ্যে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া ও কাগজপত্র যাচাই শেষে আদালতের নির্দেশানুযায়ী প্রকৃত মালিকের কাছে মোটরসাইকেলটি হস্তান্তর করা হবে।
​আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম  বলেন, অপরাধ দমনে পুলিশ সবসময় সজাগ রয়েছে। আমরা খবর পাওয়া মাত্রই দ্রুত অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক