আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগে থানায় অভিযোগ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের একটি মূল্যবান মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ জানান, প্রতিদিনের ন্যায় গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয় ছুটি শেষে তিনি বাড়িতে চলে যান। পরবর্তীতে ২৪ জানুয়ারি শনিবার সকালে লোকমারফতে জানতে পারেন, বিদ্যালয়ের পশ্চিম পাশের একটি মেহগনি গাছ একই গ্রামের মৃত জিহাদ শেখের পুত্র মোঃ ইমন শেখ কেটে নিয়ে গেছেন। গাছটির আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা বলে দাবি করেন তিনি। ঘটনার পর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানকে অবহিত করা হয়। পরে মধুখালী থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইমন শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন,
“আমি যে গাছটি কেটেছি সেটি আমাদের জমির গাছ। আমরা যাদের কাছ থেকে জমি কিনেছি তারা আমাদের এই সীমানা দেখিয়ে দিয়েছে। সীমানা নির্ধারণের পর যদি প্রমাণ হয় গাছটি বিদ্যালয়ের, তাহলে আইন অনুযায়ী যে সিদ্ধান্ত হবে আমি তা মেনে নেব। এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ রক্ষা ও সীমানা নির্ধারণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু