আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল নিয়ন্ত্র্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আকাশ হোসেন (২৪) নামের সদ্য বিদেশ থেকে আসা যুবক নিহত হয়েছে। গত মঙ্গলবার (৩ মার্চ) রাত ১০ টায় আদমদীঘি-সালগ্রাম সড়কের যোগীহার ঈদগাহ মাঠের পাশে কালর্ভাটের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ হোসেন আদমদীঘি উপজেলার কশাইগাড়ী গ্রামের রুবেল প্রামানিক ধলুর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত আকাশ হোসেন কয়েক দিন পুর্বে বিদেশ থেকে ছুটিতে বাড়ি আসে। তার বিয়ের জন্য পরিবার থেকে প্রস্ততি গ্রহন করে। গত মঙ্গলবার রাত সাড়ে টায় বিদেশ ফেরত আকাশ হোসেন একটি মোটরসাইকেল যোগে সে বাড়ি থেকে সালগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে আদমদীঘি-সালগ্রাম সড়কের যোগীহার ঈদগাহ মাঠের পাশে কালর্ভাটের নিকট পৌঁছিলে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি খেজুর গাছের সাথে ধাক্কা লেগে সে মোটরসাইকেল থেকে ছিটকে জমিতে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, এ ঘটনায় কোন বাদি না থাকার আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি করে রাতেই পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর