ভূরুঙ্গামারীতে গণশুনানি অনুষ্ঠিত নানান ধরনের সমস্যা তুলে ধরলেন সাধারণ মানুষ
বুধবার ( ৪ মার্চ ২০২৬) সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। উক্ত গণশুনানিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ মানুষ তাদের নানাবিধ সমস্যা ও দাবিদাওয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে তুলে ধরেন। গণশুনানিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেন। তিনি মনোযোগ সহকারে উপস্থিত নাগরিকদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। আজকের গণশুনানিতে মোট ১৮ জন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা, ভূমি সংক্রান্ত বিরোধ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা বিষয়ক সমস্যা, এবং সাধারণ মানুষ তাদের বিভিন্ন সম্যসা বিষয় তুলে ধরেন।
ইউএনও শাহাদাৎ হোসেন বলেন, গণশুনানির মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের কথা সরাসরি শোনা এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন তিনি। জনগণের সমস্যা সমাধানে প্রশাসন সর্বদা আন্তরিক। তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, দৈনিক সকালের সময় পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি এস এম মহিবুল নঈম সিমন, উপজেলা পরিষদের হিসাবরক্ষক নিপেন রায়সহ উপজেলার অন্যান্য কর্মকর্তারা ,গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা গণশুনানির এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে অভিহিত করেন। তারা মনে করেন, এ ধরনের উন্মুক্ত আলোচনা ও সরাসরি মতবিনিময় প্রশাসন ও জনগণের মধ্যে আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিতভাবে এ ধরনের গণশুনানি আয়োজনের মাধ্যমে স্থানীয় প্রশাসন জনসাধারণের সমস্যার দ্রুত সমাধান ও সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ