স্পাইসি চিলি চিকেন
চাইনিজে আমরা ফ্রাইড রাইস এর সাথে স্পাইসি চিলি চিকেন খেতে বেশ পছন্দ করি। তবে আপনি চাইলে এই স্পাইসি চিলি চিকেন খুব সহজেও বাসায় তৈরি করে নিতে পারেন। আসুন জেনে নেয়া যাক এর প্রস্তুত প্রণালী :
প্রথমেই ১ কেজি হাড় ছাড়া মুরগি ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিন। এবার একটি কড়াইতে তেল গরম করে মুরগীর টুকরোগুলো বাদামী করে ভেঁজে নিন।
এখন অন্য একটি প্যানে তেল গরম করে ১ চামচ আদা বাটা, ছেচে নেয়া রসুন এর কোয়া, অল্প পেঁয়াজ কুঁচি, মরিচ কুঁচি দিয়ে ভালো করে রান্না করুন। সাথে ২ চামচ টমেটো কেচাপ, চিলি সস, ভিনেগার মিশিয়ে দিন। স্বাদ বাড়ানোর জন্য ১/৪ কাপ আপেল জুস যোগ করতে পারেন রান্নায়। মাঝারি আঁচে রান্না করতে থাকুন। সাথে সামান্য পানি দিন।
এবার মশলা ভালো করে কষানো হয়ে এলে ভেজে রাখা মুরগী টুকরোগুলো দিয়ে ভালো করে ভালো করে নেড়ে নিন। ১৫-২০ মিনিট রান্না করুন। মাখা মাখা হয়ে এলে নামিয়ে ফেলুন।
ব্যস এভাবেই খুব সহজেই তৈরি করে নিতে পারেন চাইনিজ এর মতো ‘স্পাইসি চিলি চিকেন’। ফ্রাইড রাইস এর সাথে পরিবেশন করুন।
প্রীতি / প্রীতি
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত