ডিএসইতে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন ১ হাজার ৪০০ কোটির ঘর ছাড়িয়েছে; যা গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি ডিএসইতে ১ হাজার ৪৪৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে সোমবার ১ হাজার ৪৭৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪১৭ কোটি ১০ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ১ হাজার ৫৭৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৪৭ পয়েন্টে।
সোমবার ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৯টির।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে আজ সার্বিক সূচক সিএসপিআই ১২২ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৩২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
প্রীতি / প্রীতি
এলপি গ্যাসের দাম কমলো
বাড়লো সোনার দাম
বুধবার ‘ব্যাংক হলিডে’, লেনদেন বন্ধ
সোনার দাম আরো কমলো
চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ, ডুবল পাথরবোঝাই লাইটার
সোনার দাম আরো কমলো
সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা
ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, সরবরাহ স্বাভাবিকে লাগতে পারে পুরো বছর
সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা
সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা
স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী