খানসামায় অপো রানী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
দিনাজপুরের খানসামা উপজেলায় ইপিজেড কর্মী অপো রানী রায়কে (২৩) ধর্ষণ করে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দ্বিতীয়বারের মতো মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ আগস্ট) সকাল ১০টায় খানসামা উপজেলা পরিষদের সামনে টংগুয়া কুমারপাড়া এলাকাবাসীর উদ্যোগে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে উপজেলার হাজারো নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।
এ সময় মানববন্ধনের বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,দিনাজপুর জেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন সিং,খানসামা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান চন্দ্র দাস,ভেড়ভেড়ী ইউনিয়ন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরায়না বেগম নূরি, সাবেক ইউপি সদস্য শ্রী মানিক চন্দ্র সরকারসহ বিভিন্ন এলাকা থেকে আগত মানববন্ধনে অংশ নেয়া বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, অপো রানী হত্যাকাণ্ডের আজ ২২ দিন অতিবাহিত হলেও খানসামা থানা পুলিশ এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে সক্ষম হননি বরং তারা এটাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন পায়তারা চালাচ্ছেন। এটা খানসামা উপজেলাবাসীর জন্য অত্যান্ত লজ্জাজনক। আমরা আজকে এই মানব বন্ধন থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা এই হত্যাকান্ড কে ধামাচাপা না দিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন আর তা না হলে আমরা এই রাজপথ ছেড়ে দেবো না। এছাড়াও মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিক্ষোভ সমাবেশের মধ্যে বিভিন্ন স্লোগানে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ ফাঁসির দাবী জানান।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই শুক্রবার সন্ধ্যার দিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে ধান ক্ষেতে দুই কন্যা সন্তানের জননী অপো রানী রায়ের লাশ বিবস্ত্র অবস্থায় পথচারীরা দেখতে পায়। পাশেই নিহতের সাথে ১০ বছরের মেয়ে বিপাশা রাণী রায়কে অজ্ঞান অবস্থায় দেখতে পায় ৷ পরে পথচারীরা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধারের পর সুরতহাল করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আর অজ্ঞান শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এমএসএম / জামান
দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে অভয়নগরে মতবিনিময়
ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
অনিয়মের অভিযোগে ১ মাসেও ব্যবস্থা নেই, প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে আল্টিমেটাম
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল