সরকারকে প্রতিহত করতে লাঠি তৈরি করতে হবে : দুলু
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকারের হাতে আর বেশি সময় বাকি নেই, তাই সরকারের মন্ত্রীরা পাগলের মতো বক্তব্য দেন। নিজের নেতাকে তারা জাহান্নামে পাঠিয়ে দেন। দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে সরকার দেশকে জাহান্নামে পরিণত করেছে। আর সরকারের মন্ত্রী বলেন আমরা নাকি বেহেস্তে আছি। তারা কি বেহেস্ত আর জাহান্নাম বোঝে? এই সরকারকে প্রতিহত করতে আমাদের লাঠি তৈরি করতে হবে। এরা মুখের কথায় মনের ভাষা বুঝবে না। আমাদের নেতা তারেক রহমান ডাক দিলে আমাদের রাজপথ দখল করতে হবে।
তিনি সোমবার (২২ আগস্ট)লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়িতে প্রায় ১৫ হাজার নেতাকর্মী নিয়ে সদর উপজেলা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পুলিশের গুলিতে কর্মী নিহত, দেশব্যাপী ঘন ঘন লোডশেডিং নিত্যপণ্যের লাগানহীন ঊর্ধ্বগতিসহ সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে লালমনিরহাটে সদর উপজেলা বিএনপি এ বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে।
সমাবেশে জেলা বিএনপির সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হকসহ জেলা বিএনপি'র অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied