বাইডেনের উপদেষ্টার পদ ছাড়ছেন ফাউসি
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টার পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের অ্যালার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের (এনআইএআইডি) পরিচালকের পদও ছাড়ছেন। স্থানীয় সময় সোমবার (২২ আগস্ট) এ দুই পদ ছাড়ার ঘোষণা দেন তিনি। খবর বিবিসি ও রয়টার্সের।
ফাউসি আগামী ডিসেম্বরে ওই পদগুলো থেকে সরে যাচ্ছেন। যার মধ্য দিয়ে তার অর্ধ শতাব্দীর বেশি সময়ের সরকারি চাকরি জীবন শেষ হতে চলেছে। সোমবার তিনি বলেছেন, কর্মজীবনের পরবর্তী অধ্যায় শুরু করতেই তার এই সিদ্ধান্ত।
অ্যান্থনি ফাউসি বলেন, আমি এ বছরের ডিসেম্বরে ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজেসের পরিচালক এবং ইমিউনোরেগুলেশনের এনআইএআইডি ল্যাবরেটরির প্রধান ও প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টার পদ ছেড়ে দিতে যাচ্ছি।
ফাউসি আরও বলেন, যখন আমি আমার বর্তমান পদগুলো থেকে সরে যাবো, এর অর্থ এই নয় যে আমি অবসর নিচ্ছি।
১৯৮৪ সাল থেকে এনআইএআইডির পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন ফাউসি। তার বয়স এখন ৮১ বছর। ২০২০ সালে করোনা মহামারির শুরুর দিকে এ রোগের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মুখপাত্র হয়ে উঠেছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রের সাতজন প্রেসিডেন্টের অধীনে কাজ করেছেন ফাউসি। শুরু করেন রোনাল্ড রিগ্যানকে দিয়ে। দীর্ঘ কর্মজীবনে তিনি এইডস, ইবোলা ও জিকা ভাইরাসের মতো কয়েকটি মারাত্মক সংক্রামক রোগের নতুন প্রাদুর্ভাব এবং সেগুলোর বারবার ফিরে আসা দেখেছেন।
ফাউসির সরে দাঁড়ানোর খবর প্রকাশের পর এক বিবৃতিতে বাইডেন বলেন, তিনি যুক্তরাষ্ট্র সরকারের পদ থেকে সরে যাচ্ছেন। তবে তিনি পরবর্তীতে যাই করুন না কেন, আমি জানি আমেরিকার জনগণ এবং পুরো বিশ্ব ডক্টর ফাউসির দক্ষতা এবং অভিজ্ঞতা থেকে উপকৃত হবে।
জামান / জামান
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি