বিশ্বে করোনায় আরো ১২৪৪ জনের মৃত্যু, শনাক্ত ৪ লাখ ৭৩ হাজার
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১২৪৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ২৩৯ জন। এছাড়া এক দিনে সুস্থ হয়েছেন ৮ লাখ ৫২ হাজার ৩১৫ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৭৩ হাজার ৭৮০ জনে।
মহামারীর শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ১৫ লাখ ৬১ হাজার ১৮৬ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৭ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৭৪৭ জন। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
এর আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ৯০৮ জনের মৃত্যু হয়। ওই ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৫ লাখ ৫১ হাজার ২৮৮ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছিলেন ৭ লাখ ৩ হাজার ৬৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ২ লাখ ১৭ হাজার ৮৭৫ জনের। এসময়ে দেশটিতে মারা গেছেন ২২৮ জন। গত ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগের ২৪ ঘণ্টাতেও সবচেয়ে বেশি করোনা শনাক্ত এবং সর্বোচ্চ মৃত্যু হয়েছিল এশিয়ার দেশটিতে।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ হাজার ১৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১১২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৫৪ লাখ ৪৯ হাজার ৬০৬ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৬৬ হাজার ৮২ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৯ কোটি ৮ লাখ ৯৩ হাজার ১৫১ জন।
এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ১৫৯ জন, ফ্রান্সে ৭৬ জন, দক্ষিণ কোরিয়ায় ৬৫ জন, ইতালিতে ৭৫ জন, ইরানে ৬২ জন, চিলিতে ৩৪ জন এবং ইসরায়েলে ৫৬ জন মারা গেছেন।
এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে এবং নতুন রোগী শনাক্ত হয়েছে ১৭৮ জন।
জামান / জামান
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি