ইয়েমেনে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু, আহত ২৭
ইয়েমেনে বজ্রপাতের কারণে দুই প্রদেশে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (২১ আগস্ট) ইয়েমেনের হাজ্জাহ এবং আমরান প্রদেশে বজ্রপাতের ফলে এই দুর্ঘটনা ঘটে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, হাজ্জাহ প্রদেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের ফলে সাতজন মারা গেছে এবং আটজন আহত হয়েছে। অন্যদিকে, আমরান প্রদেশে অন্ত্যেষ্টিক্রিয়ার সময় বজ্রপাতে ছয় ইয়েমেনি মহিলা প্রাণ হারিয়েছেন এবং আরও ১৯ জন আহত হয়েছেন।
ইয়েমেনের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত বন্যায় শিশুসহ ৭৭ জন নিহত হয়েছেন এবং এতে ২০০,০০০-এরও বেশি লোককে প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রারম্ভিক প্রতিবেদনগুলো ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় শনিবার পর্যন্ত অব্যাহত ভারী বৃষ্টিপাতের বিষয়ে সতর্ক করেছে। যার ফলে ২০,০০০ জন লোক ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: গালফ নিউজ
প্রীতি / প্রীতি
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি