ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৪


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২৩-৮-২০২২ দুপুর ৩:৫
কুমিল্লার নাঙ্গলকোটে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিকসহ ৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে নাঙ্গলকোট পৌর সদরের বাইপাস সড়কে অবস্থিত পদ্মা হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে।
 
উল্লেখ্য, গত ২১ আগস্ট রাতে নাঙ্গলকোট পৌরসভা মান্দ্রা গ্রামের সহিদউল্লার ছেলে নাহিদকে গোত্রশাল ও কোদালিয়া গ্রামের  (কিশোর গ্যাংয়ের সদস্য) কয়েকজন হসপিটালের সামনে টেনে রাস্তায় নিয়ে যায় এবং তাকে এলোপাতাড়ি কিল, গুশি মারতে থাকে, এসময় নাঙ্গলকোট রিপোর্ট ইউনিটির পাচার সম্পাদক ও প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আব্দুর রহিম বাবলু বাঁধা দিতে গেলে তার সাথে কথা কাটাকাটি হয়।
 
পরবর্তীতে কিশোর গ্যাংয়ের সদস্যরা পদ্মা হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে গিয়ে আব্দুর রহিম বাবলুকে মারধর করে। এ নিয়ে গতকাল পদ্মা হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নাঙ্গলকোট পৌর কাউন্সিলর সাদেক হোসেন, জামাল হোসেন সোহাগ এবং নাঙ্গলকোট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক তাজুল ইসলাম এর উপস্থিতিতে বিষয়টি মিমাংসা হলেও পরবর্তীতে কিশোর গ্যাং এর সদস্যরা হসপিটালের সামনে আব্দুর রহিম বাবলুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, এবং হুমকি দিতে থাকে।
 
এ সময় আব্দুর রহিম বাবলু প্রতিবাদ করলে পুনরায় কিশোর গ্যাংয়ের ১০-১২ জন সদস্য একত্রিত হয়ে হসপিটালের ভিতরে ডুকে আব্দুর রহিম বাবলুর উপর অতর্কিত হামলা করে এলোপাতাড়ি মারতে থাকে এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়, তাকে রক্ষা করতে গিয়ে আরো ৩ জন আহত হয় এবং একজনের মাথা রক্তাক্ত হয়।
 
এ বিষয়ে নাঙ্গলকোট থানায় মামলার প্রস্তুতি চলছে বলেন সাংবাদিক আব্দুর রহিম বাবলু।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত