কোনাবাড়ীতে ধর্ষণের পর মোবাইল ফোনে নগ্ন ছবি ধারণ, গ্রেফতার ১
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর বাইমাইল এলাকায় ধর্ষণের পর মোবাইল ফোনে নগ্ন ছবি ধারণ করার অপরাধে রানা (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রানা গাজীপুর জেলার কাপাসিয়া থানার সনমানিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং বাইমাইল (কাশেম কটন মিলস ১নং গেট এলাকার মো. হোসেনের বাড়ির ভাড়াটিয়া।
মামলা সূত্রে জানা যায়, গত ১৭ জুন দুপুর আড়াইটার দিকে এবং ২৮ জুলাই দুপুর ১২টার দিকে তার ভাড়াকৃত বাসায় ডেকে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের পর সুকৌশলে ভিকটিমের নগ্ন ছবি মোবাইল ফোনে ধারণ করে রাখে। মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে ভিকটিম কোনাবাড়ী থানায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলার পরই অভিযান চালিয়ে অভিযুক্ত রানাকে সকাল সাড়ে ৯টা সময় তার ভাড়া বাসায় থেকে গ্রেফতার করা হয় এবং মোবাইলে ধারণ কৃত নগ্ন ছবি উদ্ধার করা হয়।
জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied