স্টুডিও এক্স দিচ্ছে তানজিন তিশাকে সরাসরি ইম্প্রেস করার সুযোগ
অ্যামেরিকান স্টাইল এক্সপার্টদের দ্বারা রেকমেন্ডেড মেনজ গ্রুমিং ব্র্যান্ড স্টুডিও এক্স সম্প্রতি একটি বিশেষ তারকা ক্যাম্পেইন শুরু করেছে। ‘স্টুডিও এক্স প্রেজেন্টস ইম্প্রেস তানজিন তিশা উইথ অ্যামেরিকান স্টাইল’ শীর্ষক এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করলে থাকছে জনপ্রিয় টিভি অভিনেত্রী, মডেল ও উপস্থাপিকা তানজিন তিশাকে সরাসরি ইম্প্রেস করার সুযোগ।
সম্প্রতি ফেইসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে তাকে ইম্প্রেস করার আহ্বান জানান তিশা। ২১ জুলাই থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটিতে অংশ নিতে তিশার আপলোডকৃত ভিডিওর কমেন্ট সেকশনে অথবা সরাসরি স্টুডিও এক্স-এর ফেইসবুক পেইজের ইনবক্সে #ImpressTanjinTisha, #StudioX ও #AmericanStyle এই তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করে অ্যামেরিকান স্টাইলে নিজের ড্যাশিং লুকের স্টাইলিশ একটি ছবি জমা দিতে হবে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা স্টাইলের অধিকারী ৩০ জন প্রতিযোগী পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হবেন এবং তিশার সাথে সামনাসামনি দেখা করে তাকে ইম্প্রেস করার সুযোগ পাবেন। এদের মধ্য থেকে যিনি তিশাকে সবচেয়ে বেশি ইম্প্রেস করবেন, তিনি পাবেন তিশার সাথে ডিনারে যাওয়ার সুযোগ।
ক্যাম্পেইন সম্পর্কে তানজিন তিশা বলেন, “দেশ জুড়ে স্টাইলিশ লুকের ফ্যান খুঁজে বের করার জন্য স্টুডিও এক্স-এর বিশেষ এই ক্যাম্পেইনের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সেইসাথে আমি খুবই এক্সাইটেড যে, চমৎকার এই আয়োজনের মাধ্যমে আমার ৩০ জন স্টাইলিশ ফ্যানের সাথে সরাসরি দেখা হবে। এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য স্টুডিও এক্স’কে অসংখ্য ধন্যবাদ এবং ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের জন্য রইল শুভকামনা।”
সাদিক পলাশ / সাদিক পলাশ
পুঁজিবাজারে আতঙ্ক সৃষ্টি করে বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পাচ্ছেন ছেলে-মেয়ে
নতুন আমদানি নীতি চালু করলো সরকার
রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জয় মুন্সিগঞ্জের রাজনের
১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা
সিটি ব্যাংকের পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার
সোনার ভরি ছাড়াল দুই লাখ ৪৭ হাজার টাকা
চট্টগ্রাম বন্দরের ৪৪২ কনটেইনার পণ্য উঠছে ই-নিলামে
নতুন সরকারের অগ্রগতি ও অবনতির ৩১ সূচক
পূর্ণাঙ্গ পর্ষদ ছাড়াই চলছে ইসলামী ব্যাংক, ক্ষুব্ধ গ্রাহকরা
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী
সরকারের ৬ মাস : ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা