ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

অজ্ঞাত রোগে দুটি পা হারিয়ে ৪ চাকার পিঠে চলছে রুহুল আমীনের ১৯ বছরের জীবন


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ২৩-৮-২০২২ বিকাল ৫:৪০

প্রত্যেক মানুষের স্বাভাবিক ভাবে চলাচলের জন্য প্রয়োজন দুটি পা, এটাই যদি না থাকে তাহলে কোন মানুষের বাঁচা আর মরা সমান কথা। তেমনি এক ব্যক্তি মো. রুহুল আমীন (৭০) অজ্ঞাত এক রোগে দুটি পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।

মো. রুহুর আমীন (৭০) টাঙ্গাইলের মধুপুর উপজেলার, কুড়ালিয়া ইউনিয়নের গঙ্গাহরী গ্রামের মৃত হযরত আলীর ছেলে। তার কোন সন্তানাদী না থাকায় স্ত্রীকে নিয়েই চলছে তার টানাটানি সংসার।

আজ প্রায় ১৯ বছর যাবৎ দুটি পা বিহীন অবস্থায় চলছে তার জীবন। চলা-ফেরার সাহায্য করার জন্য তার নেই কোন সন্তানাদী। বাহিরে চলা-চলের জন্য সম্বল হিসেবে আছে তার লোহার বেয়ারিং দিয়ে নিজের হাতে তৈরি একটি গাড়ী। চার কোনা বিশিষ্ট গাড়ীটিতে চাকা হিসেবে রয়েছ ৪টি বেয়ারিং। উপরে মাচা হিসেবে আছে কাঠের তৈরি মাচা। এই গাড়িটিতে চলার জন্য নেই কোন ইঞ্জিন। মাচার উপরে বসে দুহাতে ঠেলে দিলেই চলতে থাকে গাড়িটি।

রুহুর আমীন জানান, তিনি ২০০৩ ইং সালে হঠাৎ একদিন তার পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় লাল হয়ে ফোসকা উঠে এবং জ্বালা পোরা করতে থাকে।
তার জন্য ডাক্তারী ও কবিরাজী চিকিৎসা শুরু করেন। কিন্তু যতই দিন যেতে থাকে তার শরীর ও পায়ের ফোসকা দগ-দগে ক্ষতয় পরিনত হতে থাকে। আর এক পর্যায়ে পায়ের ক্ষত(ঘা) সেপটিক আকারে পরিনত হলে ডাক্তারের পরামর্শে দুটি পাই কেটে ফেলেন।

সেই থেকেই টগবগে যুবক রুহুল আমীনের পঙ্গুত্ব জীবন। বিবাহীত জীবনে সংসারে কোন সন্তান না থাকায় আয়ের ব্যক্তি সে নিজেই । চলা ফেরার জন্য গত ১৯ বছর ধরে এ ৪ চাকার বেয়ারিংয়ের গাড়ীর উপর নির্ভর করেই চলছে তার জীবন।

দু,পা বিহীন প্রতিবন্ধী ব্যক্তিটি সরকারী সহায়তা হিসেবে পান শুধু প্রতিবন্ধী ভাতা। বাড়ীতে থাকার জন্য রয়েছে সেই ২৫ বছরের পুরনো বাবার দেয়া জরাজীর্ণ একটি ঘর।

তিনি বলেন, যদি সরকারী সহায়তার কোন ঘর পেতাম তাহলে থাকার জন্য সুবিধা হতো। তেমন জমি জমা না থাকায় মধুপুর উপজেলার হাট-বাজার গুলোতে ঘুরে-ঘুরে বিভিন্ন দোকান থেকে টাকা তোলেন রুহুল আমীন। আর তা দিয়েই সংসারের খরচ মিটান।

কথার প্রসঙ্গে তিনি লোকজনদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন কোন ব্যক্তির কাছে হাত পাতলে কেউ আমাকে খলি হাতে ফিরিয়ে দেন না। তাই আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি আল্লাহর কাছেও কৃতজ্ঞ, কেননা আল্লাহ শুধু আমার পা দুটোই নিয়েছেন হাত আর নেননি। হাত আছে বলেই আজ আপনাদের কাছে আসতে পারছি।

এমএসএম / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি