অলিভ অয়েলের হেয়ার মাস্ক
ত্বকের পাশাপাশি চুলেরও পর্যাপ্ত যত্ন নেয়া প্রয়োজন। চুলের যত্নে অলিভ অয়েলের জুড়ি নেই। চুল দ্রুত লম্বা করার পাশাপাশি চুল পড়া রোধ করতে সাহায্য করে অলিভ অয়েল। তাই ঘরোয়াভাবে অলিভ অয়েল দিয়ে তৈরি করে নিতে পারেন হেয়ার মাস্ক অথবা হেয়ার প্যাক।
হেয়ার প্যাক তৈরি করার জন্য নিয়ে নিন টক দই, অলিভ অয়েল এবং একটি ডিম। ২ চামচ টক দইয়ের সঙ্গে একটা ডিমের সাদা অংশ এবং ২-৩ চামচ অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে নিন।
চুলের গোঁড়াসহ সম্পূর্ণ চুলে হেয়ার প্যাকটি লাগিয়ে অপেক্ষা করুন ২০ মিনিট। এরপর ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
চুলের এক্সট্রা যত্নে ভালো মানের শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন। ভালো উপকার পেতে অলিভ অয়েল তেল দিয়ে তৈরি এর হেয়ার মাস্ক সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহার করুন।
এছাড়া প্রতিদিন রাতে ঘুমানোর আগে অলিভ অয়েল দিয়ে হেয়ার ম্যাসাজ করে ঘুমাতে যান। এতে করে রক্ত সঞ্চালন ঠিক থাকে, চুল দ্রুত বড় হতে সাহায্য করে।
প্রীতি / প্রীতি
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত