ইলিশ দিয়ে কচু শাক ভর্তা
গরম গরম ভাতের সাথে ভর্তা খাওয়ার মজাই আলাদা। তাই ভর্তা প্রেমিদের জন্য আমাদের আজকের আয়োজন ইলিশ কচু শাক ভর্তা রেসিপি।
ভর্তা তৈরি করার জন্য একটি ইলিশ মাছের মাথা নিয়ে ভালো করে ধুয়ে নিন। এবার এর সাথে রসুনের কোয়া, ১ চামচ সরিষার তেল এবং লেবুর রস ভালো করে মাখিয়ে নিন। বাড়িতে স্বাদ এর জন্য লেবুর খোসা ব্যবহার করতে পারেন। চাইলে এক চামচ কাসুন্দিও যোগ করতে পারেন। এবার স্বাদমত লবন দিন।
এখন কচু শাকের পাতা ভালো করে ধুয়ে নিন। কচু পাতায় মাছের মাথা রেখে গোল করে পেচিয়ে একটা সুতা দিয়ে বেধে নিন, যাতে পাতা না খুলে যায়। এবার এটি ভাপে সেদ্ধ করে নিন।
সেদ্ধ হয়ে গেলে সুতা ছাড়িয়ে পাতাসহ মাছের মাথা পাটায় ভালো করে বেটে নিন। এবার পেয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে ভর্তা তৈরি করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার ইলিশ কচু শাক ভর্তা।
প্রীতি / প্রীতি
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত