মেকআপ বক্সে যেসব সামগ্রী রাখতে পারেন
অফিসে যাওয়ার সময় অনেক সময় ঠিকমতো মেকআপ করাই হয় না। সময়মতো পৌঁছানোও যেমন দরকার, তেমনই ঠিকমতো সাজগোজ করারও প্রয়োজন আছে। অনেক সময়ে এমন হয় যে, গাড়িতে বসে কিংবা অফিসে ঢুকে মেকআপ করে নিলেন। তার জন্য ব্যাগে কয়েকটি জিনিস থাকা দরকার। এগুলো নানাভাবে ব্যবহার করা তো যাবেই এবং সাজও সম্পূর্ণ হবে।
সাধারণত কালো কাজলই আমরা ব্যাগে রাখি। তবে বাদামি কাজল সঙ্গে রাখা সবচেয়ে সুবিধাজনক। চোখের কোল একটু স্পষ্ট করার জন্য এটা যেমন ব্যবহার করা যায়, তেমনই চোখে একটু স্মোকি ভাব আনার জন্য পাতার উপরে লাগানো যায়। এমন একটি ফেস কিট রাখুন যার মধ্যে একটি প্যাকেই কন্সিলার ও প্রাইমার থাকে। যার ফলে একাধিক বাক্স ব্যাগে রাখতে হবে না। এখান থেকেই বেস, প্রাইমার ও কন্সিলার ব্যবহার করা যাবে।
হাল্কা ময়েশ্চারাইজারের সঙ্গে মিশিয়ে মুখের উঁচু জায়গাগুলিতে ইলিউমিনেটর লাগালে ঔজ্জ্বল্য আসবে। চোখের পাতায় চকচকে ভাব আনার জন্য সামান্য ইলিউমিনেটর লাগাতে পারেন। লিপস্টিক ও লিপগ্লস আলাদা করে ব্যাগে না রেখে একই সঙ্গে এমন জিনিস কিনুন যাতে দুটোই রয়েছে। কারণ দিনের বেলা হল্কা অনুষ্ঠানের জন্য লিপগ্লস মানানসই। আবার ধরা যাক অফিস সেরে রাতে কোথাও পার্টিতে যাচ্ছেন, সেখানে লিপস্টিক লাগাতে পারেন। আবার কখনো দুইটিই ব্যবহার করতে পারেন একসঙ্গে। লিপস্টিক লাগিয়ে উপরে গ্লস লাগিয়ে নিন। দেখতে সুন্দর লাগবে।
একটু বাদামি কিংবা পোড়ামাটি ঘেঁষা রং দেখে ব্লাশ কিনুন। সেটা তবে অন্য কাজেও ব্যবহার করা যায়। ওই দিয়েই কন্টুরিং করা যাবে। আবার চোখের পাতা স্পষ্ট করতে হাল্কা করে সেখানেও লাগানো যায় এই ব্লাশ।
প্রীতি / প্রীতি
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত