ত্বকের যত্নে পাকা কলার ফেসপ্যাক
ত্বক রুক্ষ হয়ে পড়েছে? হারিয়ে ফেলেছেন ত্বকের উজ্জ্বলতা? তাহলে আমাদের আজকের আয়োজন আপনার জন্য। পুষ্টিগুণে ভরপুর কলা। কলা স্বাস্থ্যের জন্য যেমন উপকারি ঠিক তেমনি এটি ত্বকের স্বাস্থ্যকেও উন্নত করতে সহায়তা করে। ঘরোয়া ভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারেন পাকা কলার ফেস প্যাক। যা আপনার ড্যামেজ ত্বককে নিরাময় করে।
কলার ফেস প্যাক তৈরি করার জন্য প্রথমেই একটি পাকা কলা কচলে নিন। এবার এর সাথে সামান্য মধু মিশিয়ে ত্বকে ব্যবহার করুন। ১৫-২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ভালো উপকার পেতে সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহার করার চেষ্টা করুন।
এছাড়া ঘারের কালো দাগ দূর করতেও সাহায্য করে কলা। সেজন্য কলা কচলে পেস্ট করে এর সাথে লেবুর রস ও মধু মিশিয়ে ঘাড়ে এবং গলায় ব্যবহার করলে বেশ ভালো উপকার পাবেন।
ব্রনের সমস্যা দূর করতে এবং রোদে পোড়া কালচে দাগ দূর করতে কলার পেষ্ট এর সাথে হলুদের গুড়া এবং পানি মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করতে পারেন। রুপচর্চার পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করুন। পানি ত্বকে ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা করে।
প্রীতি / প্রীতি
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত