ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বিজয়নগরে গৃহবধূর আত্মহত্যা


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৪-৮-২০২২ দুপুর ৪:১০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শ্বশুর শ্বাশুড়ি ও স্বামীর অত্যাচার সহ্য না করতে পেরে এক গৃহবধূর আত্মহত্যার খবর মিলেছে। খবর পেয়ে বিজয়নগরের সিঙ্গারবিল গ্রামে ওই গৃহবধূর বাড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে গৃহবধূর লাশ জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। ওই গৃহবধূর নাম শারমিন আক্তার (২৬)। তিনি কেরি পোঁকা মারার ট্যাবলেট সেবন করেছেন বলে জানা গেছে পরিবার থেকে। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। শারমিন আক্তার উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের চকবাজার এলাকার হারুন মিয়ার মেয়ে।
শারমিনের পরিবার জানান, গত পাঁচ বছর আগে সিঙ্গারবিল গ্রামের জালাল মিয়ার ছেলে জাকির মিয়া শারমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য প্রায়ই মারধর করতেন। মঙ্গলবার বিকেলে স্বামীর বাড়ির মানুষের অত্যাচার সহ্য না করতে পেরে ঘরে রাখা কেরি পোঁকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে শারমিনের স্বামীর বাড়ির লোকেরা মুমূর্ষু অবস্থায় শারমিনকে জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করেন। প্রায় আধঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, এ ব্যাপারে এখনও কোন অভিযোগ পাইনি। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বোঝা যাবে।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু