হেজবুত তাওহীদ কার্যলয়ে সন্ত্রাসী হামলায় ১জন নিহত ১০ আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন
২৩ আগষ্ট রাতে পাবনা হেজবুত তাওহীদ কার্যলয়ে সন্ত্রাসী হামলায় ১ জন নিহত ও ১০ আহত হয়েছে।
তারই প্রতিবাদে বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন পালন করা হয়েছে।
গত ২৩ আগষ্ট রাত সাড়ে আটটায় এই হামলার ঘটনা ঘটে। মানববন্ধনে ময়মনসিংহ জেলা হেজবুত তাওহীদ সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারন সম্পাদক মো: বাচ্চু মিয়া, সাংগঠনিক সম্পাদক এ জেট এম নাজমুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
গতকাল রাতে পাবনা শহরের চরঘোষপুর ৮ নং ওয়ার্ডের ভাটামোড় অবস্হিত কার্যলয়ে জেলা সভাপতি সেলিম শেখ ১৫/১৬ জন সদস্য কে নিয়ে সাংগঠনিক বৈঠক করছিলেন। এ সময় হঠাৎ সন্ত্রাসীরা হেজবুত তাওহীদের আস্তানা ভেঙ্গে দাও, গুড়িয়া দাও শ্লোগান দিতে দিতে কার্যলয়ে ডুকে পড়ে ধারালো চাপাতি, হাঁসুয়া, রাম দা, লাঠি সোটা, জজিআই পাইপ, লোহাড় রড দিয়ে সবার উপড়ে ঝাপিয়ে পড়ে এলোপাথাড়ি কোপাতে থাকে । এতে মো: সুজন ( ৩৩) নামে একজন মারাযান এবং ১০ জন মারাত্বকভাবে আহত হন।
আমিনুল ইসলাম নামে একজন আইসিইউতে রয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
সেলিম শেখ বাদী হয়ে রাতেই ১৪ জন এবং অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied