টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে বাউবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও শোকাবহ আগস্ট উপলক্ষে আজ ২৪ আগস্ট ২০২২ বুধবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে বাউবি’র মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন । শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সকল সদস্যের রুহের মাগফিরাত ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় বাউবি’র প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, বঙ্গবন্ধুর আদর্শে বিশ^াসী শিক্ষক ফোরাম এবং বাংলাদেশ উš§ুক্ত বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ অন্যান্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। পরে পরিদর্শন বইয়ে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাক্ষর করেন বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।
এছাড়াও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো: আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মেহেরীন মুনজারীন রত্না এবং বাউবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার’র নেতৃত্বে জাতির পিতার সমাধি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এমএসএম / এমএসএম
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা