ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

লকডাউন : দুপুর পর্যন্ত গ্রেফতার ৪২৯, জরিমানা ৮ লাখ ৬৯ হাজার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৭-২০২১ দুপুর ৪:৫১

চলমান কঠোর লকডাউনের চতুর্থ দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হয়েছেন ৪২৯ জন। এছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক ৩০৯টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা। রোববার (৪ জুলাই) লকডাউনের চতুর্থ দিনের অভিযানে এসব ব্যক্তি ও যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির আটটি বিভাগ। দুপুরে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, লকডাউনের চতুর্থ দিনে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৪২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এডিসি ইফতেখায়রুল ইসলাম বলেন, সরকারঘোষিত লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৩০৯টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করেছে ৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।

এর মধ্যে রমনা বিভাগে ৩৬টি গাড়ির মামলায় জরিমানা করা হয়েছে এক লাখ ১৫ হাজার ৫০০ টাকা, লালবাগ বিভাগে ৪৯টি গাড়ির মামলায় জরিমানা করা হয়েছে এক লাখ ১৪ হাজার ৫০০ টাকা, মতিঝিলে ২১টি গাড়ির মামলায় জরিমানা করা হয়েছে ৫৩ হাজার টাকা, ওয়ারী বিভাগে ২১টি গাড়ির মামলায় জরিমানা করা হয়েছে ৪৪ হাজার টাকা, তেজগাঁও বিভাগে ২৯টি গাড়ির মামলায় জরিমানা করা হয়েছে ৭৪ হাজার ৫০০ টাকা, মিরপুর বিভাগে ৯১টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ৩ লাখ ৫ হাজার ৫০০ টাকা, গুলশান বিভাগে ২৫টি গাড়ির মামলায় জরিমানা করা হয়েছে ৬৫ হাজার ৫০০ টাকা এবং উত্তরা বিভাগে ৩৭টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ৯৭ হাজার টাকা।

ডিএমপি সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণরোধে চলমান বিধিনিষেধ বাস্তবায়নে আজ চতুর্থ দিনে রাজধানীজুড়ে সক্রিয় ছিল আইন-শৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, গতকাল শনিবার (৩ জুলাই) কঠোর লকডাউনের তৃতীয়দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হন ৬২১ জন।

শুক্রবার (০২ জুলাই) লকডাউনের দ্বিতীয় দিন গুরুত্বপূর্ণ কারণ ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানীজুড়ে ৩২০ জনকে গ্রেফতার করা হয়েছিল। ওইদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছিল ২০৮ জনকে।

এমএসএম / জামান

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ