ঘিওরে মিষ্টি খাওয়ানোর কথা বলে শিশু ধর্ষণ: কিশোর গ্রেফতার
মানিকগঞ্জের ঘিওরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার সিংজুরি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কিশোরের বাড়ি ঘিওর উপজেলায়।
শিশুটির পরিবার জানায়, গত সোমবার দুপুরে বাড়ির পাশে ওই শিশুটি খেলা করছিল। তখন মিষ্টি খাওয়ার কথা বলে ফাঁকা বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে ওই কিশোর। এরপর ধর্ষণের কথা কাউকে না জানাতে ভয় দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। শিশুটি বাড়িতে এসে অসুস্থ্য হয়ে পরে এবং সে তার মাকে ধর্ষণের ঘটনা বলে দেয়। পরে তাকে অসুস্থ অবস্থায় স্থানীয় ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সোমবার রাতে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু বাড়িতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই শিশু সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, মিষ্টি খাওয়ানোর কথা বলে শিশুটিকে ধর্ষণ করে ওই কিশোর। এ ঘটনায় বুধবার সকালে শিশুটির বাবা বাদি হয়ে ওই কিশোরকে আসামী করে ঘিওর থানায় ধর্ষণ ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied