রাঙ্গুনিয়ায় স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদে মানববন্ধন, থানায় মামলা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্কুল শিক্ষার্থী বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে বেধড়ক মারধরের ঘটনায় রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে এ ঘটনায় মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থী ও স্থানীয়রা। উত্ত্যক্তকারীদের ধরতে চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে রাঙ্গুনিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব মিলকী মামলা নেয়ার বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, মামলায় চন্দ্রঘোনা আধুরপাড়া এলাকার বখতিয়ার (২০), রিদুয়ান (২১) ও কাইছার (১৯) নামে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো বেশ কয়েকজনকে বিবাদী করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্কুলের ছাত্র-ছাত্রী ও স্থানীয়রা।
চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য হাসান সিকদার জানান, কদমতলী গ্রামের এক মেয়ে পড়ে চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে। তাকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করছিল কিছু বখাটে। বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মঙ্গলবার বিকেলে চন্দ্রঘোনা জিয়া মার্কেট এলাকায় বখাটেদের হামলায় আহত হয়েছিল ওই ছাত্রীর ভাই। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার রাঙ্গুনিয়া থানায় একটি মামলা দায়ের করেছে।
এ বিষয়ে চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু তাহের বলেন, স্কুলের কোমলমতি ছাত্রীদের ইভটিজিংকারী যেই হোক, তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পাশে থেকে স্কুলের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুলছাত্রীর ভাইয়ের ওপর হামলার ঘটনায় একটি মামলা নেয়া হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের জিয়া মার্কেট এলাকায় ঘটনাটি ঘটে। আহত যুবকের বাড়ি একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কদমতলী গ্রামে।
এমএসএম / জামান
কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক
ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার
কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত
লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক
হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি
কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা
লাকসামে তিন -শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত মকবুল গ্রেফতার
নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স
লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
সিংড়ায় ১৯৮১ সালে খননকৃত গ্যাসকুপ, রাতারাতি বন্ধ, হাজারো প্রশ্ন!
মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হবেঃ ত্রাণ প্রতিমন্ত্রী
Link Copied