ওজন কমাতে চাইলে
বছর প্রায় শেষ হয়ে এসেছে, নতুন বছরের শুরু থেকেই অনেকেরই লক্ষ্য হবে, যেভাবেই হোক বাড়তি ওজন কমানো। আর এ বাড়তি ওজন কমানোর জন্য অনেকেই কত কিছুই না করি। কিন্তু জানেন কি, এ কাজটি সহজ হয়ে যায় যদি প্রতিদিনের খাদ্য তালিকায় মাত্র কয়েকটি খাবার অনুপস্থিত থাকে। আসুন জেনে নেই ওজন কমাতে চাইলে যে খাবারগুলো দূরে রাখতে হবে :
প্রথমেই রিফাইনড কার্বোহাইড্রেটস হোয়াইট ব্রেড, বার্গার বান, পিৎজা, মাফিনের পরিবর্তে বিনস, মটরশুঁটি, মসুরডাল ডায়েট তালিকায় রাখতে পারেন। তবে ওজন কমাতে গিয়ে অনেকেই ভাত-রুটি একেবারেই বাদ দিয়ে দেন। যা কখনোই স্বাস্থ্যকর নয়। ব্রাউন চাল ও আটার ভাত-রুটি পরিমিত পরিমাণে নিয়মিত খেতে হবে।
গরু-খাসির মাংস বেশি পছন্দ হলেও ওজন কমানোর সময়টাতে মুরগির বা হাঁসের মাংস খান। প্রোটিনের চাহিদা পূরণ হবে আর বাড়তি মেদও জমবে না শরীরে। চিপস, কুকিজ, কেক, পেস্ট্রি, ফাস্টফুড ও তেলেভাজা খাবারে প্রচুর পরিমাণে লবণ ও ট্রান্স ফ্যাট থাকে। ফলে এগুলো না খাওয়াই ভালো।
শরীরে মেদ জমার আরও কারণ চিনি, কোমল পানীয়। মিষ্টি খাবার খাওয়ার সময় এটা একটু লক্ষ্য রাখলে ভালো হয়। ওজন কমানোর সময়েও মৌসুমী ফল, টাটকা সবজি খেতে পারেন ইচ্ছামতো।
প্রীতি / প্রীতি
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?