মাওলানা ফখরুদ্দীনের জানাজায় হাজারো মানুষের ঢল
মানিকগঞ্জের বর্ষীয়ান আলেমে দ্বীন, মোফাচ্ছেরে কোরআন, পীরে কামেল, বহু মাদ্রাসা ও মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা মো. ফখরুদ্দীনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০টায় ঘিওর সরকারি কলেজ মাঠে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিজ গ্রাম হিজুলিয়া কবরস্থানে দাফন করা হয়।
এরআগে বুধবার রাত ৯টায় মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর।
জানা যায়, মাওলানা ফখরুদ্দীন দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত দুদিন আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্ষীয়ান এই আলেম শত শত আলেমের শিক্ষক। ইসলামের প্রচার ও প্রসারে তিনি জীবন উৎসর্গ করে গেছেন। ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নের হিজুলিয়া গ্রামে মাওলানা ফখরুদ্দীন জন্মগ্রহণ করেন।
তার ছাত্র মাওলানা আজীজুল হক জানান, মাওলানা ফখরুদ্দীন ঢাকার বড়কাটারা মাদ্রাসায় মেশকাত শরীফ অধ্যয়ন করেন এবং জামেয়া কোরআনিয়া লালবাগ মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন। এরপর পাবনা জামেয়া আশরাফিয়া মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে দৌলতপুরের ইসলামপুর মাদ্রাসা ও ভররা মকবুল উলুম মাদ্রাসায় দীর্ঘ দিন শিক্ষকতা করেন।
তিনি তার জীবনের উল্লেখযোগ্য সময় ঘিওর বাজার কেন্দ্রিয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব ছিলেন। এছাড়া কুস্তা জামেয়া আশরাফুল উলুম মাদ্রাসা, হিজুলিয়া হিলফুল ফুজুল মাদ্রাসা ও ঘিওর উম্মে সালমা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। তাঁর ইন্তেকালের খবরে মানিকগঞ্জের আলেম সমাজসহ বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ব্যক্তিগত জীবনে তিনি পাঁচ ছেলে ও চার কন্যা সন্তানের জনক। ছেলেরা সকলেই আলেম এবং মুফতি।
মাওলানা ফখরুদ্দীনের ইন্তেকালে মানিকগঞ্জ-১ আসনের সাংসদ নাঈমুর রহমান দূর্জয়, ঘিওর উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ঘিওর উপজেলা নির্বাহী অফিসার হামিদুর রহমান, ঘিওর থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান ও ঘিওর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইউনুছ আলী গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এমএসএম / জামান
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;
দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র্যালি
আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়
রায়গঞ্জে চালকল বন্ধের শঙ্কা, খাদ্য সংগ্রহ ও কর্মসংস্থান নিয়ে মালিক ও শ্রমিকদের হতাশা
চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার ডিবির সফল অভিযান
ভূরুঙ্গামারীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
Link Copied