খালিয়াজুরীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বতি, বিদ্যুতের লাগামহীন লোডশেডিং এবং তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভোলায় বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশি হামলায় ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার খালিয়াজুরীতে বৃহস্পতিবার( ২৫ আগস্ট) দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি খালিয়াজুরী নতুন বাজার থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু,খালিয়াজুরী বিএনপির আহ্বায়ক আ. রউফ স্বাধীন, যুগ্ম-আহ্বায়ক মো. ইদ্রিস আলী মোল্লা, মাহাবুবুর রহমান কেষ্টু, মোনাজমুল হক আরিফ, তরিকুজ্জান তরু,বিএনপির সাবেক আহ্বায়ক মাসুদ রানা, খালিয়াজুরী জাতীয়তাবাদী যুবদল উপজেলা শাখার আহ্বায়ক এনামুল হক ছোটন, খালিয়াজুরী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাযহারুল ইসলাম পলিন, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের অনেকেই উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে আনার পাশাপাশি নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে।
এমএসএম / জামান
গোপালগঞ্জে লাইসেন্স নবায়নের দাবিতে টিসিবি ডিলারদের মানববন্ধন
গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে গণমাধ্যম-সুশীল সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ টাকা আত্মসাৎ আত্মগোপনে পিতা পুএ
বিলাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে সেনা জোন
মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু
দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন
পটুয়াখালীতে জলাবদ্ধতায় নাকাল পৌর শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা,
শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
Link Copied