মসিকে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান শুরু
ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এলাকার ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সিটির ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম শুরু হয় এবং পরবর্তীতে নির্ধারিত তারিখ অনুযায়ী ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম চলমান থাকবে।
এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত শিশু এবং টিকা কার্যক্রম থেকে বাদ পড়া শিশুদের জন্য পরবর্তীতে ওয়ার্ড পর্যায়ে আরো দুদিন এ কার্যক্রম পরিচালনা করা হবে।
৫ থেকে ১১ বছর বয়সী প্রায় ৭৫ হাজার শিশুকে কোভিড-১৯ টিকাদানের লক্ষ্যমাত্রা রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের। মেয়র মো. ইকরামুল হক টিটুর নির্দেশনায় স্বাস্থ্য বিভাগ ও শিক্ষা বিভাগের সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
চলমান এ কার্যক্রম আজ ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম, মসিকের ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্ণা দেবনাথ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম লিমা, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ বলেন, শিশুদের কোভিড-১৯ থেকে সুরক্ষায় এই টিকাদান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশুদের টিকাদান নিশ্চিতে প্রতিদিন সিটি কর্পোরেশনের ২০টি টিম কাজ করবে।
তিনি আরো বলেন, সন্তানের সুরক্ষার কথা বিবেচনা করে প্রতিটি অভিভাবকের এগিয়ে আসতে হবে। সুরক্ষা অ্যাপে সন্তানের রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied