ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে মৃত্যুর মিছিল ঠেকাতে এগিয়ে এলেন দুই সাংসদ


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৪-৭-২০২১ বিকাল ৫:৩৪
টাঙ্গাইলে দিন দিন করোনা ভাইরসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জেলা সদর হাসপাতালে গত কয়েক দিন যাব‍ৎ করোনা ইউনিটে হাইফ্লো অক্সিজেন ন্যাসাল ক্যানুলার সংকট দেখা দেয়।
 
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজিব তার ফেসবুকে স্ট্যাটাস দেন- ‘টাঙ্গাইল জেলার বিত্তবান লোকজন এবং জনপ্রতিনিধিদের কাছে উদাত্ত আহবান করছি, আপনারা এই করোনা মহামারীতে বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে একটি তহবিল গঠন করে আমাদের টাঙ্গাইলের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসতাপালে কমপক্ষে ২৫টি হাইফ্লো অক্সিজেন ন্যাসাল ক্যানুলা প্রদান করুন, যাতে করে আমরা আরও নির্বিঘ্নে করোনা রোগীর চিকিৎসায় সহযোগিতা করতে পারি।’
 
স্ট্যাটাসটি অনেকেরই নজরে আসে। এরপর টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ ছানোয়ার হোসেন এবং টাঙ্গাইল-৬ (নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জন্য হাইফ্লো অক্সিজেন ন্যাসাল ক্যানুলা উপহার দেন। রোববার (৪ জুলাই) দুপুরে সংসদ সদস্যদ্বয়ের প্রতিনিধিবৃন্দ হাসপাতালের কর্মকর্তাদের হাতে এ উপহার তুলে দেন। টাঙ্গাইলবাসী অনেকেই ফেসবুকে তাদের ধন্যবাদ জানিয়ে যেভাবে স্ট্যাটাস দিচ্ছেন, তার একটি স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো-
 
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আলহাজ্ব ছানোয়ার হোসেন এমপি (টাঙ্গাইল সদর-৫) এবং আহসানুল ইসলাম টিটু এমপি (টাঙ্গাইল-৬ নাগরপুর) মহোদয়কে করোনার এই সংকটকালীন মুহূর্তে আমাদের টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আপনাদের এই অসামান্য উপহারের (হাইফ্লো অক্সিজেন ন্যাসাল ক্যানুলা) জন্য।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত