ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সুপ্রভাত সংগঠন কর্তৃক শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ২:২৪
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শিশু শিক্ষার্থীদের মধ্যে ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম শুরু করেছে সুপ্রভাত সামাজিক সংগঠন। বৃহস্পতিবার  (২৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের খোর্দ্দ বিছনদই মাহাতাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ ব্লাড গ্রুপিং করা হয়। এ সময় বিদ্যালয়ের ১২০ জন ছাত্র-ছাত্রীর ব্লাড গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়।
 
এ কার্যক্রমের সহযোগিতায় ছিলেন আশরাফুল ইসলাম রাজু,  প্রধান উপদেষ্টা, সুপ্রভাত ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, মদাতী ইউনিয়ন শাখা।
 
এ সময় উপস্থিত ছিলেন- খোর্দ্দ বিছনদই মাহাতাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক তাপস চন্দ্র কর্মকার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লাভলী বেগম, ৫নং ওয়ার্ড সদস্য মাহাবুবার রহমান মাহাবুব, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম মাহমুদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আল হাসান, সহকারী শিক্ষক খালেদ বিন মোশাররফ, জোসেফ আলী, নওশাদ খান, মালতী রানী প্রমুখ।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন