খানসামায় সাংবাদিকের বাড়ি থেকে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ২টি গরু চুরি
দিনাজপুরের খানসামা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক বাংলার আলো, দৈনিক স্টার নিউজ, স্থানীয় দৈনিক দেশ মা, দৈনিক খবর একদিন সহ বিভিন্ন অনলাইন পোর্টালের প্রতিনিধি আজিজার রহমানের বাড়ির গোয়াল ঘর থেকে দুইটি গরু চুরি হয়েছে। যার বাজারমূল্য প্রায় দেড় লক্ষাধিক হতে পারে বলে জানিয়েছেন পরিবারের সদস্যররা।
গতকাল ২৪ (আগস্ট) বুধবার রাত আনুমানিক ১টা থেকে ২ টার মধ্যবর্তী সময়ে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ পাকেরহাট (হাসিমপুর চৌধুরী পাড়া সংলগ্ন) বকস্ পাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্ ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব (বাবু)।
এ দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যায়, আঙ্গারপাড়া ইউনিয়নের বিট পুলিশ ইনচার্জ এসআই গৌতম কুমার সাহা। তিনি বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি এটা মর্মান্তিক চুরি হয়েছে। আর লোকগুলা গরিব ছিল। এটা কখনোই আমার বিট ইউনিয়নে আমি আশা করি নাই।
এ বিষয়ে সাংবাদিক আজিজার রহমান বলেন, গতকাল রাতে আমার বড় ভাই বখতিয়ার উদ্দিনের গোয়ালঘর থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের আমার একটি গাভী ও একটি আরিয়া গরু চুরির ঘটনা ঘটেছে। আসলে এই গরু চুরির ঘটনাটিকে আমি মনে করি পরিকল্পিত একটি ঘটনা। তার কারণ যখন চোরেরা চুরি করতে আসে তখন তারা গোয়াল ঘরের পাশে শোয়ার ঘরের দরজায় বাহির থেকে আটক করে দিয়ে গরু নিয়ে যায়। তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে খানসামা উপজেলায় বিভিন্ন ঘটনাবলী যেমন খুন,ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ অসামাজিক কার্যকলাপ ও সর্বশেষ দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ করার কারণেই পারিবারিকভাবে তার ক্ষতি সাধন করার জন্যই পরিকল্পিতভাবে এই ঘটনাটি হয়েছে বলে মনে করেন তিনি।
খানসামা থানার অফিসার ইনচার্জ ওসি চিত্তরঞ্জন রায় জানান, উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নে গরু চুরির ঘটনাটি শুনেছেন। এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন গরু চুরি বন্ধে পুলিশী তৎপরতা বাড়ানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ